Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Dec 11, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিমানবন্দরসংলগ্ন এলাকায় আশিয়ান সিটির প্রকল্পের কার্যক্রম চালু রাখার রায় বহাল
    আইন আদালত

    বিমানবন্দরসংলগ্ন এলাকায় আশিয়ান সিটির প্রকল্পের কার্যক্রম চালু রাখার রায় বহাল

    ইভান মাহমুদDecember 6, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জামায়াতে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির পরবর্তী তারিখ ১৪ মে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আশিয়ান সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ঢাকার বিমানবন্দরসংলগ্ন এলাকায় ৩৩ একর জমির ওপর আবাসন প্রকল্পের কাজ চালু রাখার অনুমতি দেওয়ার রায় বহাল রেখেছে।

    প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) সরকার ও আটটি মানবাধিকার সংগঠনের করা পৃথক দুটি রিভিউ আবেদন খারিজ করে দেন।

    এর আগে গত বছরের ২২ নভেম্বর এ এলাকায় প্রকল্প চালু রাখার অনুমতি দেন আপিল বিভাগ। এই রায় পুনর্বিবেচনা চেয়ে রিট আবেদনকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষ চলতি বছর পৃথক আবেদন (রিভিউ) করে। শুনানি নিয়ে পৃথক আবেদন খারিজ করে এ আদেশ দেওয়া হলো।

    আদালতে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং আপিল বিভাগের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আহসানুল করিম।

    আশিয়ান সিটির রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১৬ আগস্ট আশিয়ান সিটি আবাসন প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বাতিল করেন হাইকোর্ট। এরপর ২০১৬ সালের ১৬ আগস্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সরকার, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টসহ (ব্লাস্ট) আটটি মানবাধিকার সংস্থা আপিল বিভাগে পৃথক দুটি আপিল করে। গত বছরের ২২ নভেম্বর আপিল বিভাগ আপিলের রায় দেন।

    মানবাধিকার সংগঠনগুলোর আইনজীবী হাসানুল বান্না বলেন, আপিল বিভাগের রায়ের পর আশিয়ান সিটি ৩৩ একর জমিতে আবাসন প্রকল্পের কাজ চালাতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    এস আলম গ্রুপের প্রায় ১৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ

    December 11, 2025
    বাংলাদেশ

    ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

    December 11, 2025
    আইন আদালত

    পঞ্চদশ সংশোধনী আপিলের চূড়ান্ত শুনানি নির্বাচনের পর

    December 11, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.