Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Jan 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে কমিশন গঠন নিয়ে বিতর্ক
    আইন আদালত

    সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে কমিশন গঠন নিয়ে বিতর্ক

    নাহিদDecember 24, 2024Updated:December 24, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের প্রক্রিয়া আরো স্বচ্ছ ও নিরপেক্ষ করতে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন’ গঠনের প্রস্তাব করা হয়েছে। তবে এ কমিশনে বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও আইনজীবী সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

    গতকাল অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, প্রস্তাবিত কমিশনে আইনজীবী প্রতিনিধির অন্তর্ভুক্তি কমিশনের মূল উদ্দেশ্যের পরিপন্থী। এতে স্বার্থের সংঘাত ও রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকি বাড়বে বলে তারা মনে করেন।

    বিবৃতিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারকদের উপস্থিতি যেখানে যথেষ্ট, সেখানে আইনজীবী প্রতিনিধিকে কমিশনে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা নেই। বিশেষ করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের রাজনৈতিক সম্পৃক্ততার উদাহরণ অতীতে বহুবার দেখা গেছে। ভবিষ্যতেও এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ফলে কমিশনে আইনজীবীদের অন্তর্ভুক্তি বিচার বিভাগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে।

    বিচারকদের নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য দূর করার লক্ষ্যে অ্যাসোসিয়েশন আরও দাবি করে, জেলা আদালতের বিচারকদের মধ্য থেকে কমপক্ষে ৭০ শতাংশ বিচারক উচ্চ আদালতে নিয়োগ দিতে সুস্পষ্ট বিধান প্রণয়ন করতে হবে। পাশাপাশি, বয়স ও অভিজ্ঞতার ভিত্তিতে ন্যায্য নীতিমালা তৈরির ওপরও তারা জোর দিয়েছেন।

    বিচার বিভাগ সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত একটি অধ্যাদেশ ইতোমধ্যে আইন ও বিচার বিভাগে পাঠানো হয়েছে। তবে এ প্রস্তাব জেলা আদালতের বিচারকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, এ প্রক্রিয়ার মাধ্যমে তারা আগের মতোই উচ্চ আদালতে নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের শিকার হতে পারেন।

    জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, বিচার বিভাগের ওপর নির্বাহী কিংবা রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ সম্পূর্ণরূপে বন্ধ করা না গেলে তা বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। এ অবস্থায় সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন গঠনে এমন নীতিমালা প্রণয়ন করতে হবে- যা সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং কোনোভাবেই রাজনৈতিক প্রভাব মুক্ত।

    বিচার বিভাগে দীর্ঘমেয়াদে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ভাগ্নে ববির রায় ২ ফেব্রুয়ারি

    January 18, 2026
    ব্যাংক

    একীভূত পাঁচ ব্যাংকের বিপন্ন আমানতকারীদের পাশে কেউ নেই

    January 18, 2026
    অর্থনীতি

    সংশোধিত এডিপি: বরাদ্দ শূন্য ৮৫৬ প্রকল্প

    January 18, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.