Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Feb 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননায় হাইকোর্টের রুল জারি
    আইন আদালত

    স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননায় হাইকোর্টের রুল জারি

    ইভান মাহমুদJanuary 25, 2025Updated:January 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অবসরের ছয় মাস আগে বিচারকদের সম্পদের বিবরণ দেয়ার সুপারিশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে নিয়োগের পর বিধি অনুযায়ী চাকরির রাজস্ব সংক্রান্ত আবেদন নিষ্পত্তির নির্দেশ যথাযথভাবে পালন না করায় আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

    আদালত অবমাননা সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান।

    রিটকারীর আইনজীবী ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান ও গোলাম মোহাম্মদ মোর্শেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

    সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে উল্লেখ করে আইনজীবী ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান জানান, রুলে চাকরি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    অপর আইনজীবী গোলাম মোহাম্মদ মোর্শেদ জানান, এর আগে নিয়োগের পর থেকেই নার্স তার চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে নিতে আবেদন করেন। ওই আবেদন করার পরও সংশ্লিষ্ট কতৃপক্ষ কোনো সাড়া পাননি। এরপর তিনি ওই আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট আবেদন শুনানি নিয়ে এ সংক্রান্ত বিষয়ে রুল জারির পাশাপাশি আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

    ওই আদেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন দায়ের করা হয়। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করে। আদালত অবমাননার রুল জারি করা সংক্রান্ত আদেশটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সূত্র: জাগো নিউজ ২৪.কম

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

    February 8, 2026
    আইন আদালত

    গণভোটে “হ্যাঁ” জিতলেই কি সংবিধান বদলে যাবে?

    February 7, 2026
    আইন আদালত

    হাইকোর্ট ও আপিলের রেজিস্ট্রার পদে প্রশাসনিক রদবদল

    February 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.