Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন কার্যকর ও যুগোপযোগী বিধিমালা
    আইন আদালত

    মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন কার্যকর ও যুগোপযোগী বিধিমালা

    ইভান মাহমুদফেব্রুয়ারি 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন কার্যকর ও যুগোপযোগী বিধিমালা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৃহস্পতিবার (২৭ ‍বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় মানবাধিকার কমিশন : প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে বিশিষ্টজনরা জনবান্ধব, স্বাধীন ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় মানবাধিকার কমিশন আইনকে দ্রুত সংশোধন করে কার্যকর ও যুগোপযোগী বিধিমালা প্রণয়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।

    লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও গবেষক সুলতান মোহাম্মদ জাকারিয়া।

    সেমিনার আলোচকরা বলেন, জনবান্ধব, স্বাধীন ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় এমন একটি নিয়োগ প্রক্রিয়া প্রণয়ন করতে হবে, যেখানে সরকারের হস্তক্ষেপ বন্ধ হবে। সরকারের আজ্ঞাবহ কেউ যাতে সেখানে নিয়োগ পেতে না পারে সেজন্য আইন সংশোধন করতে হবে। বাছাই কমিটিতে নাগরিক সমাজের প্রতিনিধি রাখতে হবে। অভিজ্ঞ, নিরপেক্ষ ও কর্মঠ ব্যক্তিদের নিয়োগ করতে হবে। আলোচনায় কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ বাড়ানোর প্রসঙ্গও উঠে আসে।

    মানবাধিকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি এর কাজের গতি বাড়াতে কমিশনের সব সদস্যকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ করার পরামর্শও দেওয়া হয় সেমিনারে।

    মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনের ওপর নির্ভর না করে মানবাধিকার কমিশনকে নিজস্ব ব্যবস্থাপনায় গবেষণা কার্যক্রম গ্রহণ পরামর্শও দেওয়া হয় সেখানে। মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা আনয়নসহ নির্দিষ্ট সময়ে তদন্ত শেষ করতে তদন্তের সময়সীমা নির্ধারণের বিষয়টিও উঠে আসে আলোচনায়। বৈষম্য নিরসনের বিষয়ে মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    বেআইনি আটকের বিষয়ে কমিশন কাজ করতে পারে। মানবাধিকার কমিশনকে শুধু স্বাধীন করলেই হবে না, তার স্বাধীনতাকে ব্যবহার করতে হবে।মানবাধিকার কমিশন কী কাজ করছে, তারও জবাবদিহিতা থাকা দরকার বলে মনে করেন কেউ কেউ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    যানবাহনে ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল

    জুলাই 26, 2026
    আইন আদালত

    বিয়ে, কাবিননামা ও আইন: দম্পতির অধিকার রক্ষায় যা জরুরি

    জুলাই 26, 2026
    আইন আদালত

    রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া: যা জানা জরুরি

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.