Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় ১১৮তম বার পিছাল
    আইন আদালত

    সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় ১১৮তম বার পিছাল

    ইভান মাহমুদApril 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাগর-রুনি হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১১৮ বারের মতো পেছালো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তদন্ত কর্মকর্তার অনুরোধে নতুন করে ২১ মে পর্যন্ত সময় দিয়েছেন। এর মধ্য দিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ১১৮তম বারের মতো বাড়ানো হলো।

    মামলার তদন্ত কাজ বর্তমানে পরিচালনা করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আজ নির্ধারিত দিনে তিনি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত আবারও সময় বৃদ্ধি করেছে।

    পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, মামলাটির তদন্তে নতুন করে অনেক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে আদালতের অনুমতি ছাড়াই অর্ধশতাধিক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে। একইসঙ্গে কারাগারে থাকা ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ছয়জন হলেন, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান, অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ সোহেল, হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হুমায়ুন কবির ও পলাশ রুদ্র পাল।

    আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর মামলাটির তদন্তভার পায় পিবিআই। এরপর চলতি বছরের ২ মার্চ আদালত পিবিআইকে ১৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশনার আলোকে আজ ছিল রিপোর্ট জমার নির্ধারিত দিন। তবে যথাসময়ে প্রতিবেদন জমা না হওয়ায় আবারও সময় বৃদ্ধির আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন।

    উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের সময় তাদের পাঁচ বছরের একমাত্র ছেলে মাহির সরোয়ার মেঘ বাসায়ই উপস্থিত ছিল। পরদিন নিহত রুনির ভাই নওশের আলী রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    মামলাটি দীর্ঘদিন ধরেই তদন্তাধীন রয়েছে এবং এখনো হত্যার রহস্য উদঘাটন কিংবা অভিযুক্তদের বিচারের আওতায় আনার মতো দৃশ্যমান অগ্রগতি হয়নি, যা দেশের সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

    January 13, 2026
    আইন আদালত

    প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা, টিউলিপসহ ১৯ জনের রায় ২ ফেব্রুয়ারি

    January 13, 2026
    আইন আদালত

    সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নয়: হাইকোর্ট

    January 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.