Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম পরিদর্শনে প্রধান বিচারপতি
    আইন আদালত

    সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম পরিদর্শনে প্রধান বিচারপতি

    ইভান মাহমুদএপ্রিল 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম পরিদর্শনে প্রধান বিচারপতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) কার্যালয় পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার, ১৬ এপ্রিল বেলা ১১টার দিকে তিনি সুপ্রিম কোর্ট চত্বরে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং এরই একপর্যায়ে এসআরএফ কার্যালয়ে উপস্থিত হন।

    কার্যালয়ে পৌঁছালে প্রধান বিচারপতিকে স্বাগত জানান রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম মল্লিক এবং যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম। এ সময় প্রধান বিচারপতি তার ঘোষিত বিচার বিভাগীয় রোডম্যাপ বাস্তবায়নে সাংবাদিকদের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

    প্রধান বিচারপতি বলেন, “শক্তিশালী বিচার বিভাগের ভিত্তি গড়তে শিগগিরই বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় বাস্তবায়ন করা হবে।” তিনি আরও আশ্বাস দেন, নারী আইনজীবীরা যেসব অবকাঠামোগত সমস্যার মুখোমুখি হন তা দ্রুতই নিরসন করা হবে।

    পরিদর্শনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঞা এবং স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন।

    সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় প্রধান বিচারপতি তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিচার বিভাগের কাঠামোগত ও প্রশাসনিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিচার বিভাগকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

    এই সফরের মধ্য দিয়ে প্রধান বিচারপতি সাংবাদিকদের ভূমিকাকে যেমন স্বীকৃতি দিলেন তেমনি বিচার ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক প্রস্তুতির ইঙ্গিতও দিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    আইন আদালত

    আদালতের নির্দেশনায় চমেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে মামলা

    জুন 21, 2026
    আইন আদালত

    নিষ্পত্তির চেয়ে দ্রুত বাড়ছে মৃত্যুদণ্ড মামলা

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.