Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » থানার ওসি পদায়ন সংক্রান্ত নতুন নীতিমালা
    আইন আদালত

    থানার ওসি পদায়ন সংক্রান্ত নতুন নীতিমালা

    ইভান মাহমুদএপ্রিল 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    থানার ওসি পদায়ন সংক্রান্ত নতুন নীতিমালা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এখন থেকে পদোন্নতির ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার বয়স ৫৪ বছরের বেশি হলে কোনোক্রমেই তাকে ওসি হিসাবে পদায়ন দেওয়া হবে না। ওসি পদায়ন সংক্রান্ত নতুন নীতিমালায় এসব বিষয় উল্লেখ করা হচ্ছে।

    নতুন নীতিমালা করা হচ্ছে পুলিশ পরিদর্শকদের (নিরস্ত্র, সশস্ত্র ও ট্রাফিক) পদায়নের ক্ষেত্রেও। পুলিশে চাকরিরত অবস্থায় তিনটি গুরুদণ্ড (চাকরি থেকে বরখাস্ত, অপসারণ, পদাবনতি, বেতন বৃদ্ধি স্থগিত ও পদোন্নতি স্থগিত) পেলে কোনো কর্মকর্তা থানার ওসি (অফিসার ইনচার্জ) হতে পারবেন না।

    নীতিমালায় বলা হচ্ছে, ওসি হিসাবে সর্বোচ্চ চারটি থানা বা আট বছর দায়িত্ব পালন করলে (যেটি আগে হবে) পরবর্তী সময়ে তাকে আর ওসি হিসাবে পদায়ন করা যাবে না। ওসি হিসাবে পদায়নের ক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন করতে হবে। বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) অন্তত ৮০ নম্বর থাকতে হবে।

    শুধু তাই নয় ওসি হিসাবে পদায়নের জন্য ফিটলিস্ট (পদায়নের জন্য যোগ্য কর্মকর্তা নির্বাচন) প্রণয়ন করবে পুলিশ সদর দপ্তর। এক্ষেত্রে ছয় বা ততোধিক সদস্যবিশিষ্ট একটি সিলেকশন বোর্ড গঠিত হবে। এর সভাপতি হবেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং সদস্য সচিব হবেন পার্সোনাল ম্যানেজমেন্ট (পিএম-২)।

    পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায় পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মাঠ প্রশাসনে গতিশীলতা আনয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের বিষয়কে সামনে রেখে নীতিমালার খসড়া তৈরি হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনাবলি সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করেই নীতিমালা প্রস্তুত হচ্ছে।

    সূত্র জানায়, নতুন নীতিমালায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, মেধা, জ্যেষ্ঠতা, প্রশিক্ষণ ও সন্তোষজনক চাকরির বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই নীতিমালার খসড়া প্রস্তাব নিয়ে ১৬ এপ্রিল বাংলাদেশ পুলিশের পলিসি গ্রুপের সভায় আলোচনা হয়। প্রস্তাব দেওয়া হয়, ৫২ বছরের ঊর্ধ্বের কোনো পুলিশ কর্মকর্তাকে থানার ওসি হিসাবে পদায়ন করা হবে না।

    তবে এই প্রস্তাবটি নাকচ করে দেন পলিসি গ্রুপের বেশির ভাগ সদস্য। সভায় ওসি পদায়নের জন্য সুনির্দিষ্ট ২৮টি এবং পরিদর্শক পদে পদায়নে ২১টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আগামী মাসে ফের অনুষ্ঠিত হবে পলিসি গ্রুপের সভা। ওই সভায় প্রস্তাবগুলো পাশ হওয়ার সম্ভাবনা আছে।

    খসড়া নীতিমালায় বলা হয়েছে, ওসি হিসাবে ফিটলিস্টভুক্তির জন্য পরিদর্শক (নিরস্ত্র) পদে ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে। শিক্ষাগত যোগ্যতা অন্তত এইচএসসি বা সমমান হতে হবে। কোনো কর্মকর্তা আর্থিক অনিয়ম বা নৈতিক স্খলনের কারণে পরিদর্শক থাকা অবস্থায় একটি গুরুদণ্ড পেলে ওসি হিসাবে পদায়নের অযোগ্য হবেন। থানায় পদায়ন করা ফিটলিস্টভুক্ত পরিদর্শকদের মধ্য থেকে সিনিয়র পরিদর্শককে প্রয়োজনীয় শর্তাবলি পূরণ সাপেক্ষে ওসি হিসাবে পদায়ন করতে হবে।

    পরিদর্শক (তদন্ত/অপারেশন্স) পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে ধারাবাহিকভাবে একই থানার ওসি হিসাবে পদায়ন করা যাবে না। তবে অন্য কোনো ইউনিটে ন্যূনতম ছয় মাস চাকরি করার পর তাকে পদায়ন করা যাবে। কোনো কর্মকর্তা একবার ওসি হিসাবে দায়িত্ব পালন করলে ওই থানায় দ্বিতীয়বার তাকে ওসি হিসাবে পদায়ন করা যাবে না। ওসি হিসাবে দুই বছর চাকরির পর অন্যত্র বদলি করা হবে। এক্ষেত্রে একই থানায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ তিন বছর চাকরি করার সুযোগ থাকবে।

    আরও বলা হয়েছে, কোনো থানার ওসিকে দেড় বছরের আগে অন্যত্র বদলি, প্রত্যাহার বা সংযুক্তি করার প্রয়োজন হলে পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি নিতে হবে। ওসি হিসাবে সর্বোচ্চ চারটি থানা বা আট বছর দায়িত্ব পালন করলে (যেটি আগে হবে) পরবর্তী সময়ে তাকে ফের ওসি হিসাবে পাদায়ন করা যাবে না। অব্যবহিত (দুটি কাজের মাঝে যখন সময় ব্যবধান থাকে না) পূর্বের কর্মস্থল, জেলা পুলিশ বা ইউনিটে ওসি হিসাবে পদায়ন করা যাবে না।

    থানার ওসি পদে পদায়নের ক্ষেত্রে অবশ্যই পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (পিএসএমসি) সম্পন্ন করতে হবে। মূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রশিক্ষণের ফলাফল। বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) অন্তত ৮০ নম্বর থাকতে হবে। সবশেষ তিন বছরের এসিআর-এ “বিরূপ মন্তব্য” থাকলে ওসি হিসাবে পদায়নের অযোগ্য হবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    আইন আদালত

    আদালতের নির্দেশনায় চমেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে মামলা

    জুন 21, 2026
    আইন আদালত

    নিষ্পত্তির চেয়ে দ্রুত বাড়ছে মৃত্যুদণ্ড মামলা

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.