Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রধান বিচারপতি তুরস্ক ও আমিরাত সফরে গেছেন
    আইন আদালত

    প্রধান বিচারপতি তুরস্ক ও আমিরাত সফরে গেছেন

    হাসিব উজ জামানএপ্রিল 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রধান বিচারপতি তুরস্ক ও আমিরাত সফরে গেছেন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় দু’টি পৃথক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন। আর এই সফরকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম কার্যভার পালনরত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

    প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল পৌনে ৭ টায় তুরস্ক সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই কথা জানান।

    তিনি বলেন, “তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারপতি কাদির ওজকায়া তুরস্কের সাংবিধানিক আদালত এর ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের  জন্যে বাংলাদেশের প্রধান বিচারপতিকে বিশেষ আমন্ত্রণপত্র পাঠান।
    সফরকালে প্রধান বিচারপতি কাল ইস্তাম্বুলের দোলমাবাছ প্রাসাদে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন”।

    এছাড়া প্রধান বিচারপতি আগামী ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত “ক্লাইমেট জাস্টিস এন্ড দ্য কনস্টিটিউশন: রিফ্লেকশনস ফ্রম দ্য গ্লোবাল সাউথ”-শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। এতে ছাত্র, শিক্ষক, আইনজ্ঞ, আইনজীবী, অন্যান্য পেশাজীবীসহ আবুধাবির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তাছাড়া প্রধান বিচারপতি ২৮ এপ্রিল সকালে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের একটি ওয়ার্কশপে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    আইন আদালত

    আদালতের নির্দেশনায় চমেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে মামলা

    জুন 21, 2026
    আইন আদালত

    নিষ্পত্তির চেয়ে দ্রুত বাড়ছে মৃত্যুদণ্ড মামলা

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.