Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাবেক প্রধান বিচারপতির বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ
    আইন আদালত

    সাবেক প্রধান বিচারপতির বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

    ইভান মাহমুদএপ্রিল 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাবেক প্রধান বিচারপতির বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এই বিক্ষোভের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

    সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের পেছনে মূল ভূমিকা রেখেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা। বক্তাদের মতে, বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংসে যিনি পথপ্রদর্শক ছিলেন, তাকে শাস্তি নিশ্চিত করলেই ভবিষ্যতে এমন বিচারপতি তৈরির পথ রুদ্ধ হবে।

    আন্দোলনকারীরা বলেন, দেশের উচ্চ ও নিম্ন আদালতে এখনো যারা রাজনৈতিক দলবাজি ও কর্তৃত্ববাদী সরকারের সহযোগী হিসেবে কাজ করছেন, তাদেরও অপসারণ করতে হবে। বক্তারা সতর্ক করে বলেন, দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির পথে যেতে হবে।

    বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট শাখার আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস ও অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

    এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী আইনজীবীরা বিচার বিভাগে রাজনৈতিক প্রভাবের অভিযোগকে আবারও সামনে এনেছেন এবং খায়রুল হকের বিচার দাবি করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    আইন আদালত

    আদালতের নির্দেশনায় চমেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে মামলা

    জুন 21, 2026
    আইন আদালত

    নিষ্পত্তির চেয়ে দ্রুত বাড়ছে মৃত্যুদণ্ড মামলা

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.