Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যাত্রাবাড়ী থানার মামলায় আওয়ামী লীগের সাবেক ৭ মন্ত্রী-এমপি গ্রেপ্তার
    আইন আদালত

    যাত্রাবাড়ী থানার মামলায় আওয়ামী লীগের সাবেক ৭ মন্ত্রী-এমপি গ্রেপ্তার

    ইভান মাহমুদমে 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যাত্রাবাড়ী থানার মামলায় আওয়ামী লীগের সাবেক ৭ মন্ত্রী-এমপি গ্রেপ্তার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাতজন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

    বুধবার (১৪ মে) সকালে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে হাজির করা হয়। পরে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন অনুমোদন করেন এবং তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

    আদালতের আদেশে যেসব নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা সাবেক এমপি জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

    তাদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক ও মনিরুল ইসলাম মনুকে তিনটি করে মামলায়, আমীর হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলককে দুটি করে মামলায় এবং শাজাহান খানকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সব মামলাই বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়েছে।

    আদালতের এই আদেশের পর সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে মামলাগুলোর বিস্তারিত অভিযোগপত্র এখনো প্রকাশ হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    আইন আদালত

    আদালতের নির্দেশনায় চমেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে মামলা

    জুন 21, 2026
    আইন আদালত

    নিষ্পত্তির চেয়ে দ্রুত বাড়ছে মৃত্যুদণ্ড মামলা

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.