Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাগর-রুনি হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১১৮ বারের মতো পেছালো
    আইন আদালত

    সাগর-রুনি হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১১৮ বারের মতো পেছালো

    ইভান মাহমুদমে 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাগর-রুনি হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১১৮ বারের মতো পেছালো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার ১২ বছর পরও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এবার ১১৮তম বারের মতো সময় বাড়ানো হয়েছে। নতুন তারিখ হিসেবে আগামী ৮ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

    ২১ মে (বুধবার) ছিল এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এদিনও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। এর প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা প্রতিবেদন জমার জন্য নতুন করে আগামী ৮ জুলাই দিন নির্ধারণ করেন। এই তথ্য নিশ্চিত করেছে আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখা।

    ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    মামলার তদন্তের দায়িত্ব শুরুতে দেওয়া হয় থানা পুলিশের এক উপ-পরিদর্শককে। তবে চারদিন পর মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। কিন্তু দুই মাসেরও বেশি সময় তদন্ত করেও রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি।

    এরপর হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব)। দীর্ঘদিন তদন্ত করেও র‍্যাব যখন কোনও সুনির্দিষ্ট অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়, তখন ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ র‌্যাবকে মামলার তদন্ত কাজ থেকে সরিয়ে দেন।

    একইসঙ্গে হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়। এ বিষয়ে আগামী ছয় মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতেও বলা হয়েছে।

    বর্তমানে মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে সংস্থাটি এখনও পর্যন্ত কোনো প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি। তদন্তে দীর্ঘসূত্রতা ও প্রতিবেদন দাখিলে এমন বারবার বিলম্বে সাগর-রুনি হত্যার বিচার প্রক্রিয়া কার্যত অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে, যা ক্ষুব্ধ ও হতাশ করে তুলেছে সাংবাদিক সমাজ ও সাধারণ নাগরিকদের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকদের সততা ও নিষ্ঠায় দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

    জুন 21, 2026
    আইন আদালত

    শুধু সনদধারী নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠায় কেমন আইনজীবী প্রয়োজন?

    জুন 21, 2026
    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.