Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    আইন আদালত

    ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    ইভান মাহমুদমে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর চাঁনখানপুল এলাকায় শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আটজন অভিযুক্তের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়েছে। একইসঙ্গে পলাতক থাকা চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

    রোববার, ২৫ মে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র গ্রহণ করে এবং চার পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয়। মামলার অভিযুক্ত আটজনের মধ্যে চারজন বর্তমানে কারাগারে রয়েছেন এবং চারজন পলাতক অবস্থায় আছেন।

    এ মামলার অন্যতম পলাতক আসামি হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া পলাতকদের তালিকায় রয়েছেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম এবং মো. আখতারুল ইসলাম।

    বাকি চারজন অভিযুক্ত বর্তমানে কারাগারে আছেন। তারা হলেন রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, এবং ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।

    এই মামলায় শিক্ষার্থী আনাসসহ ছয়জনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে আদালতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, পলাতকদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকদের সততা ও নিষ্ঠায় দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

    জুন 21, 2026
    আইন আদালত

    শুধু সনদধারী নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠায় কেমন আইনজীবী প্রয়োজন?

    জুন 21, 2026
    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.