Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিএমএম আদালতে অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা চালু
    আইন আদালত

    সিএমএম আদালতে অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা চালু

    ইভান মাহমুদমে 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সিএমএম আদালতে অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা চালু
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এবার থেকে অসুস্থ ও অক্ষম আসামিদের জন্য হুইল চেয়ার সেবা চালু করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সিএমএম কোর্ট হাজতখানায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। এ উপলক্ষে হাজতখানায় তিনটি হুইল চেয়ার প্রদান করা হয়, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।

    এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মো. সেফাত উল্লাহ ও মো. মিনহাজুর রহমান, ডিএমপির এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার এবং এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের অন্যান্য পুলিশ সদস্য এবং বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

    হুইল চেয়ার প্রদানের পেছনের উদ্দেশ্য তুলে ধরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও নাগরিকদের মৌলিক অধিকার সমুন্নত রাখতে, বিশেষ করে অসুস্থ ও চলাচলে অক্ষম আসামিদের আদালতে উপস্থাপন সহজ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব হুইল চেয়ার আদালতের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

    এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের বলেন, আদালতে পুলিশিং সেবা শতভাগ নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অচল ও অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা একটি মাইলফলক হয়ে থাকবে। ভবিষ্যতে মানবাধিকারভিত্তিক যেকোনো সেবা বাস্তবায়নে পুলিশ বিভাগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

    এই উদ্যোগকে বিচার ব্যবস্থার মানবিক দৃষ্টিভঙ্গির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। আশা করা হচ্ছে, এ ধরনের পদক্ষেপ আদালতে মানবিক পরিবেশ সৃষ্টি এবং নাগরিক অধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকদের সততা ও নিষ্ঠায় দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

    জুন 21, 2026
    আইন আদালত

    শুধু সনদধারী নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠায় কেমন আইনজীবী প্রয়োজন?

    জুন 21, 2026
    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.