সিলেট রেঞ্জের সকল জেলার সকল থানায় আজ রবিবার (১ জুন) থেকে চালু হলো অনলাইন জিডি সেবা।প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।
বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।
প্রধান উপদেষ্টা বলেন, “এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি মাইলফলক। জনগণের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”এই সেবা চালুর মাধ্যমে পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও দ্রুততা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, অনলাইন জিডি সেবার ফলে মানুষকে থানায় না গিয়েও হারানো মোবাইল, জাতীয় পরিচয়পত্র বা গুরুত্বপূর্ণ কাগজপত্র সম্পর্কিত ডায়েরি করার সুবিধা মিলবে।
প্রধান উপদেষ্টা বলেন, “এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি মাইলফলক। জনগণের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”
অনলাইন জিডি করতে আগ্রহীরা www.police.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ডায়েরি জমা দিতে পারবেন।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।
বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

