Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কেরানীগঞ্জে ব্যাংক ভল্ট চুরি: দুই আসামির রিমান্ড
    আইন আদালত

    কেরানীগঞ্জে ব্যাংক ভল্ট চুরি: দুই আসামির রিমান্ড

    মনিরুজ্জামানUpdated:জুন 15, 2025জুন 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জামিন নাকচ করায় বিচারককে ‘দালাল’ বললেন বিএনপিপন্থি আইনজীবী
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি আল আমিন হাওলাদার ও ইমরান শেখের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা দুজনেই ব্যাংকের নৈশপ্রহরী মো. সিয়ামের সহযোগী হিসেবে অভিযুক্ত।

    রোববার (১৫ জুন) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সুমন মিয়া গত ১১ জুন আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেদিন আদালত ১৫ জুন রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত তারিখে পুলিশ আসামিদের আদালতে হাজির করলে শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষের আইনজীবী আব্বাস উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী নিজেই।

    ঘটনার সূত্রপাত গত ৯ জুন রাতে। রোহিতপুর বোর্ডিং মোড় এলাকার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের শাখার ভল্ট ভেঙে ১৫ লাখ ২০ হাজার টাকা চুরি করে একটি সংঘবদ্ধ চক্র। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়।

    মামলার তদন্ত সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ব্যাংকের নৈশপ্রহরী মো. সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিয়ামের ভাড়া বাসা থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা, আল আমিনের বাসা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ইমরানের বাড়ি থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া চুরির কাজে ব্যবহৃত গ্রাইন্ডিং মেশিন, লোহার শাবল, চাকু এবং সিসিটিভির ডিভিআর ডিভাইসসহ হার্ডডিস্কও জব্দ করেছে পুলিশ।

    চুরি সংক্রান্ত এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং পুলিশ নিশ্চিত করেছে যে, পুরো চক্রটি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শুধু সনদধারী নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠায় কেমন আইনজীবী প্রয়োজন?

    জুন 21, 2026
    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.