Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক যুগ পর মামলা থেকে মুক্তি পেলেন এ্যানী ও দলীয় নেতারা
    আইন আদালত

    এক যুগ পর মামলা থেকে মুক্তি পেলেন এ্যানী ও দলীয় নেতারা

    মনিরুজ্জামানজুন 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২. এক যুগ পর মামলা থেকে মুক্তি পেলেন এ্যানী ও দলীয় নেতারা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এক যুগ আগের বিস্ফোরক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ নয়জনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার ঢাকার ১৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।

    মামলায় খালাস পাওয়া অন্য আটজন হলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, দলীয় নেতা ইসহাক সরকার, কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার এবং মো. সালাউদ্দিন।

    আদালতে উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তার পক্ষে আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকেই পরিষ্কার হয়ে যায় যে, এটি চলমান রাখার মতো যথাযথ কোনো উপাদান নেই। সে কারণেই বিচারক মামলাটি এ পর্যায়ে এসে নিষ্পত্তি করেন এবং আসামিদের খালাস দেন।

    মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ১০ নভেম্বর ১৮ দলীয় জোট ডাকা হরতালের সময় ঢাকার সূত্রাপুর এলাকায় একটি যাত্রীবাহী লেগুনায় পেট্রোল বোমা ছোড়া হয়। এতে গাড়িতে থাকা পাঁচজন যাত্রী দগ্ধ হন। ঘটনার পরদিন সূত্রাপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নয়ন ফারকুন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ মোট ১০ জনকে অভিযুক্ত করা হয়।

    দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ২১ মে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক আনোয়ার আলম আজাদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর বিচারকাজ শুরু হলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ নয়জনের বিরুদ্ধে বিচারকার্য এগিয়ে নেয়া হয়। তবে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সবাইকে খালাস দেওয়া হয়।

    এই রায়ের মধ্য দিয়ে এক যুগ ধরে চলা মামলার অবসান ঘটল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শুধু সনদধারী নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠায় কেমন আইনজীবী প্রয়োজন?

    জুন 21, 2026
    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.