Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিজয়-৭১ভবন থেকে ১৪ টি হাইকোর্ট বেঞ্চ স্থানান্তরের আদেশ
    আইন আদালত

    বিজয়-৭১ভবন থেকে ১৪ টি হাইকোর্ট বেঞ্চ স্থানান্তরের আদেশ

    মনিরুজ্জামানজুন 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিজয়-৭১ ভবন থেকে ১৪ টি হাইকোর্ট বেঞ্চ, এনেক্স ভবন ও মূল ভবনের বিভিন্ন এজলাস কক্ষে স্থানান্তর করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট, এ্যাডমিরালটি, কোম্পানি ও ফৌজদারী মোশন এখতিয়ারসম্পন্ন বেঞ্চ সমূহ বিজয়-৭১ ভবনের বিভিন্ন এজলাস কক্ষে অবস্থিত।

    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বেঞ্চ সমূহ বিজয়-৭১ ভবন থেকে এ্যানেক্স ও মূল ভবনে স্থানান্তরের জন্য প্রধান বিচারপতি বরাবর দরখাস্ত দেয়া হয়। সে দরখাস্তে উল্লেখ করা হয় যে, বিজয় ৭১ ভবনটি আইনজীবী সমিতি ভবন হতে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে ও ভবনে লিফট অপ্রতুলতার কারণে আইনজীবীগণ বিশেষ করে প্রবীণ ও মহিলা আইনজীবীগণ যথাসময়ে আদালতে হাজির হতে পারছেন না বিধায় বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

    ফলে বিচারপ্রার্থীগণ সঠিক সময়ে বিচার প্রাপ্তি হতে বঞ্চিত হচ্ছেন। পরবর্তীতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দরখাস্তটি নিষ্পত্তির লক্ষ্যে মতামত প্রদানের জন্য “Judges’ Committee for Supreme Court Estate Management, Preservation and Development” এ প্রেরণ করেন। সে কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান বিচারপতি এজলাস স্থানান্তরের নির্দেশনা প্রদান করেছেন। যে নির্দেশ ২২ জুন হতে কার্যকর হবে।

    • প্রধান বিচারপতির এই নির্দেশনা বাস্তবায়নের পর্যায়ক্রমিক অংশ হিসেবে:
    • বিচারপতি মো: রেজাউল হাসানের রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ৯ নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে মূল ভবনের ১০ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • বিচারপতি মো: হাবিবুল গনির রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ৩ নম্বর এজলাস (তৃতীয় তলা) থেকে মূল ভবনের ৭ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • বিচারপতি জে বি এম হাসানের ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ৭ নম্বর এজলাস (চতুর্থ তলা) থেকে এনেক্স ভবনের ১৩ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরীর রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১ নম্বর এজলাস (তৃতীয় তলা) থেকে মূল ভবনের ২৬ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেনের রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১২ নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে মূল ভবনের ১৪ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর কোম্পানী ম্যাটারের বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১৪ নম্বর এজলাস (ষষ্ঠতলা) থেকে মূল ভবনের ২৫ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১১ নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে এনেক্স ভবনের ৩ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ৮ নম্বর এজলাস (চতুর্থ তলা) থেকে এনেক্স ভবনের ৮ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • মো: কামরুল হোসেন মোল্লার ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১৫ নম্বর এজলাস (ষষ্ঠতলা) থেকে এনেক্স ভবনের ১৬ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • বিচারপতি মো: আতোয়ার রহমানের ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ২৭ নম্বর এজলাস (নবম তলা) থেকে এনেক্স ভবনের ২৫ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ১০ নম্বর এজলাস (পঞ্চম তলা) থেকে এনেক্স ভবনের ২৬ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের ফৌজদারী বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর এজলাস (নবম তলা) থেকে এনেক্স ভবনের ১ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে।
    • বিচারপতি ফাহমিদা কাদেরের রিট বেঞ্চটি বিজয় ৭১ ভবনের ২০ নম্বর এজলাস (সপ্তম তলা) থেকে এনেক্স ভবনের ১২ নম্বর এজলাসে স্থানান্তরিত হবে। এছাড়া, বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর কোম্পানি ম্যাটারের বেঞ্চটি এনেক্স ভবনের ৩৪ নম্বর এজলাসে বসবে।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.