সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) পুলিশের অভিযানে ১ হাজার ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এক খুদে বার্তায় পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১ হাজার ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
অভিযানে বেশ কিছু অস্ত্র ও সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে পাঁচটি চায়নিজ রাইফেলের কার্তুজ, দুটি দেশীয় ওয়ান শটগান, একটি বার্মিজ চাকু, একটি লোহার হাতুড়ি, দুটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন, তিনটি দা, দুটি লোহার ছুরি, তিনটি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি, নয়টি শটগানের তাজা গুলি এবং চারটি গুলির খোসা।
এর আগের ২৪ ঘণ্টায় (বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল আরও ১ হাজার ৭৮২ জন।

