বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ মো. শহিদ (১৯) নামে এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ জুন) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এ অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী জামালের ঘের এলাকায় ওঁত পেতে অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক তরুণকে একটি ব্যাগ হাতে সীমান্ত অতিক্রম করতে দেখা যায়। তাকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে।
তবে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা। আটক শহিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বলেন, “মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ।

