গাজীপুরের গাছায় সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (২২ জুন) সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-তে এই চারজনকে হাজির করা হয়। আদালতের বিচারক ওমর হায়দার তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় দায়ের করা হয় তিনটি পৃথক হত্যা মামলা। এরই একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পুলিশ প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করা হয়।

