Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুন্দরবনে সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক
    আইন আদালত

    সুন্দরবনে সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক

    হাসিব উজ জামানজুন 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সুন্দরবনে সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অপরূপ সুন্দর বন ভূমি সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছেন কোস্ট গার্ড। আজ সোমবার (২৩ জুন) ভোরে বনের আড়ভাওয়ানী খাল থেকে তাকে আটক করা হয়।

    কোস্ট গার্ড’র মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬ টার দিকে সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে অভিযান চালায় কোস্ট গার্ড। এই সময় ওই এলাকা থেকে ১ টি একনালা বন্দুক ও ৩ রাউন্ড তাঁজা গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর অন্যতম সদস্য মোঃ সোহেল হোসেন মিঠু (৩৭) কে আটক করা হয়।

    আটককৃত বনদস্যু মিঠু খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা। আটক বনদস্যু মিঠু দীর্ঘদিন ধরে করিম শরীফ দস্যু বাহিনীর সাথে থেকে ডাকাতি ও ওই ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ এবং রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল।

    কোস্ট গার্ড কর্মকর্তা হারুন-অর-রশীদ বলেন, কোস্ট গার্ডের চলমান সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে বনদস্যু মুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।

    তিনি আরও বলেন, কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন। যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.