এস আলম গ্রুপ–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অনিয়মিত ঋণ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের ১০ কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে আবেদনটি করেন।
নিষেধাজ্ঞায় যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন—
-
ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা
-
ব্যাংকের কর্মকর্তা মিফতাহ উদ্দিন
-
মোহাম্মদ ইহসানুল ইসলাম
-
মোহাম্মদ সিরাজুল কবির
-
মুহাম্মদ কায়সার আলী
-
তাহের আহমেদ চৌধুরী
-
মোহাম্মদ মোস্তাক আহমেদ
-
হোসেন মোহাম্মদ ফয়সাল
-
আহমেদ জুবায়েতুল হক
-
এস. এম. তানভির হাসান।
এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মবহির্ভূতভাবে বড় অঙ্কের ঋণ দেওয়ার পেছনে এই কর্মকর্তারা জড়িত ছিলেন কি না, তা অনুসন্ধান করছে দুদক। এ প্রক্রিয়ায় তাঁরা দেশ ছাড়লে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে—এমন আশঙ্কা থেকেই এ নিষেধাজ্ঞা চাওয়া হয়।

