জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যার মামলা তদন্ত শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সম্ভাবনা আজই রয়েছে। ২৪ জুন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয়। এতে আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ত থাকার তথ্য নিশ্চিত হয়।
মামলায় চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন — রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।
আগে, ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নির্দেশ দিয়েছিলেন মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করতে। আগামী ১৪ জুলাই প্রতিবেদন আদালতে দাখিল করার কথা ছিল। কিন্তু তার আগেই তদন্ত শেষ হয়ে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন

