আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা শুরু হয়। এরপর অনেকে কর্মস্থলে ফিরে এলেও বেশ কিছুদিনের মধ্যেই আবার নিখোঁজ হয়ে যান। দীর্ঘ সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা এমন ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। পাশাপাশি, এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে পুরনো যৌতুক মামলার কারণে। রোববার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ১৪টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এসব প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি। তারিখ অনুযায়ী প্রজ্ঞাপনগুলো জারি হয়েছে ২৬ জুন।
প্রজ্ঞাপন অনুযায়ী বরখাস্ত হওয়া ১৪ জনের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ সুপার (এসপি), আটজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং তিনজন সহকারী পুলিশ সুপার (এএসপি)।
বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা:
- ১. মোহাম্মদ ছানোয়ার হোসেন
এটিইউয়ের সাবেক পুলিশ সুপার। বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত।
২. মো. শাহজাহান
রংপুর জেলার সাবেক পুলিশ সুপার। বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত। ১৬ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। - ৩. গোলাম মোস্তফা রাসেল
নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার। বর্তমানে বরিশাল রেঞ্জে সংযুক্ত। তিনিও ১ জানুয়ারি থেকে অনুপস্থিত। - ৪. এস এম জাহাঙ্গীর হাছান
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। গত বছরের ৩ অক্টোবর থেকে ছুটিতে ছিলেন। ছুটি শেষে দুইবার নোটিশ পাঠানো হলেও কর্মস্থলে যোগ দেননি। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। - ৫. শাহ আলম মো. আখতারুল ইসলাম
রমনা বিভাগের সাবেক এডিসি। বর্তমানে সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার। ২৬ জানুয়ারি থেকে অনুপস্থিত। - ৬. এস এম শামীম
ডিএমপির সাবেক এডিসি। গত বছরের ১৮ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। - ৭. ইফতেখায়রুল ইসলাম
ডিএমপির সাবেক এডিসি। বর্তমানে কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার। ১৬ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত। - ৮. মিশু বিশ্বাস
ডিএমপি ডিবির সাবেক এডিসি। বর্তমানে জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। ২৬ অক্টোবর ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত। - ৯. হাসানুজ্জামান মোল্যা
রাঙামাটি এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার। ২ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত। - ১০. রুবাইয়াত জামান
তেজগাঁও বিভাগের সাবেক এডিসি। বর্তমানে সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার। ২৯ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। - ১১. মাসুদুর রহমান
বরিশাল র্যাব-৮-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার। গত বছরের ১৩ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। - ১২. মো. মাহমুদুল হাসান
রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের সহকারী পুলিশ সুপার। ১৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত। - ১৩. মোহাম্মদ ইমরুল
কক্সবাজার উখিয়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার। ২৮ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। - ১৪. আল ইমরান হোসেন
রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। ২০২০ সালের একটি যৌতুক বিরোধী মামলায় অভিযুক্ত হওয়ায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার অনুপস্থিত ও অনিয়মে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে। সম্প্রতি এই ধরনের বরখাস্তের সংখ্যা বেড়েছে।

