Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লিগ্যাল এইডে আইনি সহায়তা পেলেন ২৯৩৩১ জন শ্রমিক
    আইন আদালত

    লিগ্যাল এইডে আইনি সহায়তা পেলেন ২৯৩৩১ জন শ্রমিক

    মনিরুজ্জামানJune 29, 2025Updated:June 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    লিগ্যাল এইডে আইনি সহায়তা পেলেন ২৯৩৩১ জন শ্রমিক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা ও চট্টগ্রামে শ্রমিকদের জন্য গঠিত আইনগত সহায়তা সেল থেকে এখন পর্যন্ত ২৯ হাজার ৩৩১ জন উপকারভোগী আইনি সহায়তা পেয়েছেন। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে অসচ্ছল শ্রমিকদের জন্য ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে। শুরুতে জেলা পর্যায়ে আর্থিকভাবে অক্ষম নাগরিকদের জন্য এ সেবা চালু হয়। ধীরে ধীরে তা বিস্তৃত হয় সুপ্রিম কোর্ট, টোল ফ্রি কলসেন্টার ‘১৬৪৩০’, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও।

    ২০১৩ সাল থেকে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইন সহায়তা সেলের কার্যক্রম চালু হয়। এরপর ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এই দুই সেলে ২১ হাজার ৫৯৬টি আইনগত পরামর্শ সেবা দেওয়া হয়েছে। এ সময়ে ৪ হাজার ৪৩৫টি মামলায় সরাসরি আইনি সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ৮১৪টি মামলা নিষ্পত্তি হয়েছে আদালতের মাধ্যমে। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়েছে আরও ১ হাজার ৯১৩টি মামলা। এডিআর-এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল মোট ৩ হাজার ৩০০ মামলায়।

    জাতীয় আইনগত সহায়তা সংস্থা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। আর্থিকভাবে অসচ্ছল, অসহায় ও বিচারপ্রার্থী নাগরিকদের সরকারি খরচে আইনি সহায়তা দিতে ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন’ পাসের মাধ্যমে এই সেবা চালু করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    নতুন সরকারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জের পূর্ণ চিত্র

    February 14, 2026
    আন্তর্জাতিক

    ইরানে বড় সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে মার্কিন বাহিনী প্রস্তুতি

    February 14, 2026
    আইন আদালত

    সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠন প্রক্রিয়া

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.