Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিশু ধর্ষণচেষ্টা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ
    আইন আদালত

    শিশু ধর্ষণচেষ্টা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ

    হাসিব উজ জামানজুন 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শিশু ধর্ষণচেষ্টা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২১ সালের একুশে মে প্রায় চার বছর আগে রাজধানীর হাতিরঝিলের আমবাগান এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় মো. শুকুর আলী শেখের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

    আজ সোমবার (৩০ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় ঘোষণা করেন।

    এদিন রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    দণ্ডপ্রাপ্ত আসামি শুকুর আলী রাজবাড়ী সদরের লন্দানপুর গ্রামের মৃত এখলাছ শেখের ছেলে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।

    রায়ে সন্তোষ প্রকাশ করে প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণচেষ্টার মামলায় আসামি শুকুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় সর্বোচ্চ সাজা তথা ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এই রায়ে আমরা সন্তুষ্ট।

    মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানার আমবাগানে মো. আতাহার আলীর রিকশা গ্যারেজের ভেতরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে শুকুর আলী। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেয়। কান্নারত অবস্থায় বাসায় গিয়ে মায়ের কাছে ঘটনা জানায় শিশুটি। এই ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় মামলা করেন।

    মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে হাতিরঝিল থানার পুলিশ। মামলার বিচার চলাকালে আদালত ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

    মার্চ 10, 2026
    আইন আদালত

    আইনি সমস্যার সমাধান এখন এক ক্লিকেই

    মার্চ 10, 2026
    আইন আদালত

    আলোচনার কেন্দ্রবিন্দুতে একদল নারী আইনজীবী

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.