Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলের সঙ্গে যেকোন সম্পর্ক রাখলেই মৃত্যুদণ্ড
    আইন আদালত

    ইসরায়েলের সঙ্গে যেকোন সম্পর্ক রাখলেই মৃত্যুদণ্ড

    এফ. আর. ইমরানজুলাই 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলের সঙ্গে যেকোন সম্পর্ক রাখলেই মৃত্যুদণ্ড। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলসহ শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ বা সহযোগিতাকেই ‘বিশ্বে দুর্নীতির’ শামিল বলে অভিহিত করে কঠোর আইন পাস করেছে ইরান। মঙ্গলবার দেশটির সংসদে অনুমোদিত এই আইনে বলা হয়েছে, এসব অপরাধের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। সূত্র: ইরানওয়ার

    নতুন এই আইন অনুসারে, শুধুমাত্র ইসরায়েলের সঙ্গে নয়- যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শত্রু দেশের সঙ্গে সামরিক, গোয়েন্দা বা প্রযুক্তিগত যোগাযোগও একইভাবে প্রাণদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

    আইনে ইসরায়েলের নাম বিশেষভাবে উল্লেখ করে বলা হয়েছে, কেউ যদি দখলদার ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক বা প্রযুক্তিগতভাবে সহায়তা করে, তবে তাকে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড ভোগ করতে হবে। এ ধরনের সাহায্যকারীকে ‘ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে বিবেচনা করা হবে।

    আইনটিতে বহুল ব্যবহৃত স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক-এর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এই প্রযুক্তি ব্যবহার, ক্রয়-বিক্রয় কিংবা সংরক্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

    • স্টারলিংক বা অননুমোদিত ইন্টারনেট সেবার সরঞ্জাম কিনলে বা রাখলে: ৬ মাস থেকে ২ বছর কারাদণ্ড।
    • যদি কেউ এসব যন্ত্রাংশ ১০টির বেশি আমদানি বা তৈরি করে: ৫ থেকে ১০ বছর কারাদণ্ড।

    আইন অনুযায়ী, কেউ যদি শত্রু দেশের হয়ে সামরিক ড্রোন তৈরি করে, সাইবার হামলায় অংশ নেয় অথবা ইরানের অবকাঠামোয় নাশকতার চেষ্টা করে, এমনকি শুধুমাত্র এ ধরনের প্রচেষ্টা চালালেও- তার শাস্তি মৃত্যুদণ্ড।

    • কেউ যদি বিদেশি গণমাধ্যমে ছবি বা ভিডিও পাঠায় এবং তা ইরানি জনগণের মনোবল ক্ষতিগ্রস্ত করে, তবে ২ থেকে ৫ বছর কারাদণ্ড।
    • যদি কেউ মিথ্যা সংবাদ প্রচার করে বা এমন কনটেন্ট তৈরি করে, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, তবে তার ১০ থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

    কেন এই আইন?

    বিশ্লেষকদের মতে, এই আইন ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার প্রেক্ষাপটেই এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার ইসরায়েলকে ‘অবৈধ রাষ্ট্র’ বলে আখ্যায়িত করে আসছেন। সম্প্রতি গাজা পরিস্থিতি ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বে নতুন করে ক্ষোভ দানা বাঁধে, যার প্রতিফলন ঘটেছে ইরানের এই নতুন আইনে।

    একইসঙ্গে ইরান দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও তথ্যপ্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে বিদেশি প্রযুক্তির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

    নতুন আইনটি নিয়ে আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো একে ‘চরম দমনমূলক আইন’ হিসেবে আখ্যা দিয়ে বলছে, এতে মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। তবে ইরান বলছে, এই আইন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানে দ্রুত জয়ের স্বপ্ন দেখেছিল ট্রাম্প, কিন্তু পাল্টে যাচ্ছে হিসাব–নিকাশ

    মার্চ 6, 2026
    আন্তর্জাতিক

    ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হবে কি না সে ব্যাপারে চিন্তিত নন ট্রাম্প

    মার্চ 6, 2026
    আন্তর্জাতিক

    ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আলটিমেটাম ট্রাম্পের, দীর্ঘমেয়াদি যুদ্ধে প্রস্তুত আইআরজিসি

    মার্চ 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.