Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আন্তর্জাতিক অপরাধ আদালতে সাইবার হামলা
    আইন আদালত

    আন্তর্জাতিক অপরাধ আদালতে সাইবার হামলা

    মনিরুজ্জামানজুলাই 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আন্তর্জাতিক অপরাধ আদালতে সাইবার হামলা,
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সম্প্রতি একটি ‘পরিশীলিত’ ও ‘টার্গেটেড’ সাইবার হামলার শিকার হয়েছে। আদালতের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

    মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগের টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহে আদালতের ওয়েবসাইটে এই হামলা হয়। আইসিসির সাইবার সিকিউরিটি টিম দ্রুত হামলাটি শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, “এ ধরনের ঘটনা এবং তা প্রতিরোধে যেসব উদ্যোগ নেওয়া হয়, তা জনগণ ও সদস্য রাষ্ট্রগুলোকে জানানো জরুরি। আইসিসি বিশ্বাস করে, বিচার এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় জনগণ ও সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত সমর্থন প্রয়োজন। এটি একটি যৌথ দায়িত্ব।”

    ঘটনার পর জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, “আন্তর্জাতিক অপরাধ আদালত একটি বৈশ্বিক বিচার ব্যবস্থা। এই ধরনের সাইবার হামলাকে হালকাভাবে নেওয়া ঠিক নয়।” ১৯৯৮ সালে রোম সনদের ভিত্তিতে আইসিসি প্রতিষ্ঠিত হয়। আদালতের সদর দপ্তর হেগ শহরে। রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন এবং হাঙ্গেরিসহ কিছু দেশ এ আদালতকে স্বীকৃতি না দিলেও বিশ্বের অধিকাংশ দেশ রোম সনদে স্বাক্ষর করেছে।

    আইসিসির এখতিয়ার রয়েছে সদস্য রাষ্ট্রভুক্ত কোনো ব্যক্তির বিচার করার। কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা দণ্ডাদেশ জারি হলে, সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রকে সেই ব্যক্তি হেফাজতে নিয়ে আদালতে পাঠানোর দায়িত্ব নিতে হয়। উল্লেখ্য, ২০২৩ সালেও একবার আইসিসির সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ট্রাইব্যুনালে যুক্ত হলেন আরও তিন প্রসিকিউটর

    মে 13, 2026
    আইন আদালত

    সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ শুরু

    মে 13, 2026
    আইন আদালত

    সিগন্যাল অমান্য করলেই স্বয়ংক্রিয় মামলা—বদলে যাচ্ছে ট্রাফিক ব্যবস্থার চিত্র

    মে 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.