Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
    আইন আদালত

    আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

    হাসিব উজ জামানUpdated:জুলাই 2, 2025জুলাই 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাইব্যুনাল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে।

    আইন অনুযায়ী, আদালত অবমাননার মতো মামলায় সাধারণত কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান নেই। তবে ন্যায়বিচারের স্বার্থে আদালত নিজ উদ্যোগে শেখ হাসিনার পক্ষে একজন অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) আইনজীবী নিয়োগ দেন।

    প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে এই আইনজীবী নিয়োগ করা হয়।

    বিষয়টির পেছনে রয়েছে গত জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান এবং তা নিয়ে শেখ হাসিনার এক বিতর্কিত অডিও বক্তব্য, যেখানে তাকে বলতে শোনা যায়:
    “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।”
    ওই অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ফরেনসিক পরীক্ষা চালিয়ে বক্তব্যটির সত্যতা নিশ্চিত করে।

    এরপর গত ৩০ এপ্রিল চিফ প্রসিকিউটর আদালতে অবমাননার অভিযোগ দাখিল করেন। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ১৫ মের মধ্যে জবাব দিতে বললেও অভিযুক্তদের পক্ষ থেকে কোনো জবাব দাখিল হয়নি। ফলে তাদের ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

    সবশেষে, দীর্ঘ শুনানি ও পর্যাপ্ত তথ্য–প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল বুধবার এ রায় ঘোষণা করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.