Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Feb 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রিজার্ভ চুরির মামলায় আদালতের জরুরি নির্দেশনা
    আইন আদালত

    রিজার্ভ চুরির মামলায় আদালতের জরুরি নির্দেশনা

    মনিরুজ্জামানJuly 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রিজার্ভ চুরির মামলায় আদালতের জরুরি নির্দেশনা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৪ জুলাইয়ের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসেন আজ বুধবার এই নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান সময় মতো প্রতিবেদন জমা না দিলে এই আদেশ জারি করা হয়।

    ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়। মামলাটি তদন্তের জন্য সিআইডি এ পর্যন্ত ৮৬ বার সময় চেয়েছে। চুরি হওয়া অর্থের মধ্যে অন্তত ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবি) অ্যাকাউন্টে পাঠানো হয়। ওই টাকা পরে ফিলিপাইনের ক্যাসিনোতে ব্যবহৃত হয়।

    এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করেন। এখন পর্যন্ত বাংলাদেশ ফিলিপাইনের আরসিবি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলংকা থেকে ২০ মিলিয়ন ডলার উদ্ধার করেছে।

    অন্যদিকে, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবির বিরুদ্ধে ৬৬ মিলিয়ন ডলার ফেরত চেয়ে মামলা দায়ের করে। ২০২৩ সালের ২ মার্চ নিউইয়র্কের সুপ্রিম কোর্ট সাইবার হ্যাকিং মামলাটি চলমান রাখার অনুমতি দেয়। তবে আরসিবির বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগ খারিজ করে দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    গণভোটে “হ্যাঁ” জিতলেই কি সংবিধান বদলে যাবে?

    February 7, 2026
    আইন আদালত

    হাইকোর্ট ও আপিলের রেজিস্ট্রার পদে প্রশাসনিক রদবদল

    February 5, 2026
    আইন আদালত

    নির্বাচনী প্রচারণায় নারীদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

    February 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.