বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামে থাকা ২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকার জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার ব্যাংকের ১৬টি হিসাব থেকে ৫ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৫৭ টাকা ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব বৃহস্পতিবার (৩ জুলাই) এই আদেশ দেন। তার পাশাপাশি ব্যাংকে থাকা ৫ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৭২৫ টাকার সঞ্চয়পত্র ও গাড়ি ক্রয়ের জন্য রাখা অর্থও ফ্রিজ করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে উপ সহকারী পরিচালক খায়রুল হাসান এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আবেদন করেন।

