Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাঁজাসহ গ্রেপ্তার সাবেক পুলিশ ও দুই মাদককারবারি
    আইন আদালত

    গাঁজাসহ গ্রেপ্তার সাবেক পুলিশ ও দুই মাদককারবারি

    মনিরুজ্জামানজুলাই 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ধুনটে গাঁজাসহ গ্রেপ্তার সাবেক পুলিশ ও দুই মাদককারবারি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য। অভিযানে দেড় কেজি গাঁজা, পুলিশের লোগো, ব্যাগ, আইডি কার্ড এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

    গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—জামালপুর সদর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের শাহ আলমের ছেলে ও চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহাদত হোসেন (২৮), বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর মাকরকোলা গ্রামের আবু তালেবের ছেলে আব্দুল কুদ্দুস (২৬) এবং আলেপ সেখের ছেলে ওমর ফারুক (২৭)।

    শনিবার (৫ জুলাই) রাতে ধুনট উপজেলার মথুরাপুর বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর রোববার দুপুর ১টার দিকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। মামলার তথ্যে জানা যায়, শাহাদত, কুদ্দুস ও ফারুক দেশের বিভিন্ন এলাকায় পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে গাঁজাসহ নানা ধরনের মাদক সরবরাহ করতেন। তারা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন পরিবহনে মাদক পাচার করতেন, যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায়।

    শনিবার রাতে তারা শেরপুরের চান্দাইকোনা বাজার এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে মথুরাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই রাতে মথুরাপুর জিরো পয়েন্টে তাদের গতিরোধ করে। এরপর তল্লাশি চালিয়ে পুলিশ লেখা একটি কাঁধে ঝোলানো ব্যাগের ভেতর থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে। এ ছাড়া তাদের কাছ থেকে পুলিশের লোগো ও একটি আইডি কার্ড পাওয়া যায়।

    জানা গেছে, স্ত্রী কর্তৃক দায়ের করা নারী নির্যাতন মামলায় ২০২৩ সালে সুনামগঞ্জে কর্মরত অবস্থায় পুলিশ সদস্য শাহাদত হোসেন চাকরিচ্যুত হন। এরপর থেকেই তিনি আন্তঃজেলা মাদকচক্রের সঙ্গে যুক্ত হন এবং পুলিশের পরিচয় ব্যবহার করে অবাধে মাদক কারবারে জড়িত থাকেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.