Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুদকের মামলায় বেকসুর খালাস হানিফ পরিবহনের মালিক
    আইন আদালত

    দুদকের মামলায় বেকসুর খালাস হানিফ পরিবহনের মালিক

    হাসিব উজ জামানজুলাই 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দুদকের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অর্জিত সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

    আজ সোমবার (৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় দেন। এদিন রায় ঘোষণার সময় হানিফ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. বেলাল হোসেন খালাসের তথ্য নিশ্চিত করেছেন।

    অর্জিত সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় ২০২১ সালে ৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

    মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. হানিফ মিয়া নিজ নামে ৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ১৬৩ টাকার স্থাবর সম্পদ ও ১ কোটি ৮০ হাজার ২০৯ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৪ লাখ ৩৬ হাজার ৩৭২ টাকার সম্পদ অর্জন করেন।

    এই সম্পদের মধ্যে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ১ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৭০৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারার বিধান মতে দুর্নীতি দমন স্থায়ী কমিশন ২০২০ সালের ২৯ নভেম্বর সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। একই বছরে ৯ ডিসেম্বর নোটিশ তামিল হয়। পরবর্তীতে তিনি ওই সময়ের মধ্যে জবাব দাখিল করতে ব্যর্থ হন।

    ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

    উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়। হামলায় ২৪ জন নিহত এবং তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ অনেকে আহত হন। ওই মামলায় রায়ে তাকে ফাঁসির দণ্ড প্রদান করা হয়। তিনি পলাতক থাকা অবস্থায় ওই রায় ঘোষণা করেন আদালত। পরবর্তীতে উচ্চ আদালত ওই রায় বাতিল করে সব আসামিকে খালাস প্রদান করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.