Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গোবিন্দগঞ্জে যৌথ অভিযানে ১০ জুয়াড়ি আটক
    আইন আদালত

    গোবিন্দগঞ্জে যৌথ অভিযানে ১০ জুয়াড়ি আটক

    মনিরুজ্জামানজুলাই 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গোবিন্দগঞ্জে যৌথ অভিযানে ১০ জুয়াড়ি আটক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৬২৪ টাকা এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—শাখাহার ইউনিয়নের ঝিড়াই গ্রামের ফজলু মিয়ার ছেলে শাহিন (২৫) ও বুলু মিয়ার ছেলে রনি মিয়া (২০), কোগাড়িয়া গ্রামের ফজলু রহমানের ছেলে ফারুক আহম্মেদ (২৮), দুলু মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩৫) ও হোসেন আলীর ছেলে জিয়াউর (৩০), বাল্যা গ্রামের ছিরমত আলীর ছেলে শামসুল আলম (৩৫), কাঁঠালবাড়ী গ্রামের মৃত সোলায়মানের ছেলে নুরুন নবী (৫০), বানীহালি গ্রামের আব্দুল গোফ্ফারের ছেলে শাকিব (৩০), সাইফুল ইসলামের ছেলে তৌহিদ (২০) ও মৃত সাইরুদ্দিনের ছেলে মিজানুর (৩৮)।

    যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুন) গভীররাতে রাত ২টা থেকে ভোর পর্যন্ত গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দসহ ১০ জনকে আটক করা হয়। পরে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

    সূত্র আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অভিযানে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নিয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার বিকালে তাদের আদালতে পাঠানো হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.