সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, এই বিশেষ অভিযান দেশজুড়ে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সদর দপ্তরের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৯৯৮ জন বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত। বাকি ৪২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য অভিযোগে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১টি ওয়ান শুটারগান, ১টি বার্মিজ চাকু, ৫৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ২টি সাধারণ চাকু।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, অস্ত্র ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের ধরতে নিয়মিতভাবে এই ধরনের অভিযান চলবে।

