Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গত এক সপ্তাহ যৌথ অভিযানে ৩৪৫ জন আটক
    আইন আদালত

    গত এক সপ্তাহ যৌথ অভিযানে ৩৪৫ জন আটক

    হাসিব উজ জামানজুলাই 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত এক সপ্তাহে রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জায়গায় একযোগে চালানো হয়েছে যৌথ অভিযান। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকা ৩৪৫ জনকে হাতেনাতে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

    আজ বৃহস্পতিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো। তারা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ বিভিন্ন জেলায় অভিযান চালায়।

    এই অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ডাকাত দলের সদস্য, চোরাকারবারি, অবৈধ বালু উত্তোলনকারী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা।

    অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৯ হাজার ১৩৯ রাউন্ড গোলাবারুদ, ৯টি ককটেল, সন্ত্রাসে ব্যবহৃত দেশীয় অস্ত্র, চোরাই মালপত্র, মোবাইল ফোন, নগদ টাকা এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

    আইএসপিআর জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    এছাড়া জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। শুধু তাই নয়, বেসামরিক প্রশাসনের সহযোগী হিসেবে সেনাবাহিনী অংশ নিচ্ছে অবৈধ দখলদার উচ্ছেদ, অবৈধ বালু উত্তোলন রোধ এবং অন্যান্য জনকল্যাণমূলক অভিযানে।

    আইএসপিআর তাদের বিবৃতিতে উল্লেখ করেছে—সারাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে যেন দ্রুততম সময়ে নিকটস্থ সেনা ক্যাম্পে জানানো হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচারকের আসন ছাড়লেও থামেনি আদালতপাড়ার পথচলা

    জুন 20, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.