আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিশ্চিত করেছেন, মিটফোর্ড হাসপাতালে নারকীয় হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। আজ শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, সরকার এই ঘটনার দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আসিফ নজরুল বলেন, “মিটফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে শুরু করেছে।” তিনি আরও বলেন, “এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ধারা ১০ অনুযায়ী দ্রুততম সময়ে বিচার সম্পন্ন হবে।”

