সরকার সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দুই মাসের জন্য বাড়ানো হলো।
রবিবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা—যাদের মধ্যে কোস্টগার্ড ও বিজিবির প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারা অন্তর্ভুক্ত—সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই সিদ্ধান্ত আগামীকাল ১৪ জুলাই থেকে শুরু হয়ে ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।


