রংপুরে আলোচিত তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক প্রামানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রবিবার (১৩ জুলাই) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের পর বিভিন্ন সময়ে সংঘটিত মেরাজুল ইসলাম, মুসলিম ও সাজ্জাদ হোসেন হত্যাকাণ্ড এবং মমদেল হত্যাচেষ্টা মামলার আসামি অ্যাডভোকেট আব্দুল হক প্রামানিক। এসব মামলায় হাইকোর্টের নির্দেশে তিনি এদিন আত্মসমর্পণ করেন।

