Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব
    আইন আদালত

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

    হাসিব উজ জামানজুলাই 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসলামী
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তিনি গত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রমালিকানাধীন সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গতকাল সোমবার (১৪ জুলাই ) ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য তলব করা হয়।

    ওবায়েদ উল্লাহ আল মাসুদের পাশাপাশি তার স্ত্রী মর্জিনা বেগম, দুই পুত্র জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলাকারনায়েন টিয়ান এবং কন্যা তাসমিয়া তারান্নুম নওমির হিসাবও তলব করা হয়েছে।

    ব্যাংকগুলোর কাছে পাঠানো বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, তাদের নামে ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের তথ্যও দিতে হবে। এসব হিসাবের যাবতীয় দলিল (হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসি, লকার, সঞ্চয়পত্র, কার্ড, গিফট কার্ড) বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    গত বছরের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সুবিধাভোগী ব্যবসায়ীদের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ পরিবারের সদস্যদের হিসাব জব্দ করা হয়েছে।

    ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। পরে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

    একটি সূত্র জানায়, ব্যাংকটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে চায় বাংলাদেশ ব্যাংক। আবার ইসলামী ব্যাংক–সংশ্লিষ্ট একটি পক্ষও তাদের একজনকে চেয়ারম্যান করার জন্য চাপ দিচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে ওবায়েদ উল্লাহ আল মাসুদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শনিবার খোলা থাকবে সুপ্রিম কোর্টের এফিডেভিট সেকশন

    এপ্রিল 17, 2026
    আইন আদালত

    ৬৩টি বেঞ্চ নিয়ে হাইকোর্টে বিচার কার্যক্রম শুরু ১৯ এপ্রিল থেকে

    এপ্রিল 17, 2026
    আইন আদালত

    চেম্বার আদালতের হস্তক্ষেপে হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসি পরীক্ষা নির্ধারিত সময়েই

    এপ্রিল 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.