ইরানে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) সকালে দেশের উত্তরাঞ্চলীয় গোরগান শহরের কারাগারে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ইরানের বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি জানান, তিন নারীকে ধর্ষণের দায়ে তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করে বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের নাম-পরিচয় বা ঘটনার বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের মধ্যে চীনের পর ইরানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়।

