রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এ রিটটি দায়ের করা হয়।
রিটে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে, ঢাকাসহ দেশের জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যেকোনো ধরনের যুদ্ধবিমান উড্ডয়ন বন্ধে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে, গতকাল সোমবার (২১ জুলাই) উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়। ভয়াবহ এই ঘটনায় ২৭ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী।

