Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক
    আইন আদালত

    সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক

    মনিরুজ্জামানজুলাই 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

    খায়রুল হকের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম। তিনি জানান, সাবেক প্রধান বিচারপতিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবি সূত্র জানায়, খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে। এসব মামলার যেকোনো একটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

    নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও জালজালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত বছরের ২৫ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক আবদুল বারী ভূঁইয়া মামলাটি করেন। এছাড়া ঢাকাতেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

    খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেন এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। ২০১৩ সালের ২৩ জুলাই তাঁকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। পরে আরও কয়েক দফা তাঁকে এ পদে পুনর্নিয়োগ দেওয়া হয়। ২০২৩ সালের ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন।

    খায়রুল হক রাজনৈতিকভাবে সবচেয়ে আলোচিত হন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত মামলার রায়দানকারী হিসেবে। আপিল বিভাগে থাকাকালে তিনি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টে বিচারপতি থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলা ও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দেন তিনি। এছাড়া চার নদী রক্ষা এবং স্বাধীনতার ঘোষক সংক্রান্ত মামলাতেও তিনি রায় দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

    জুন 18, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.