Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হত্যা মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর
    আইন আদালত

    হত্যা মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

    মনিরুজ্জামানUpdated:জুলাই 24, 2025জুলাই 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগে দায়ের করা পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

    আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষে দায়িত্বপ্রাপ্ত সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

    চিন্ময়ের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বাধীন একটি আইনজীবী দল। শুনানি উপলক্ষে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় পুরো এলাকায়।

    গত বছরের ৩১ অক্টোবর চান্দগাঁও থানাধীন মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা করেন। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। পরদিন ২৬ নভেম্বর তার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ পিটুনী ও কুপিয়ে হত্যার শিকার হন।

    ঘটনার পর নিহত সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি ওই দিন আদালত এলাকায় পুলিশের ওপর হামলা, কর্তব্য কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি মামলা হয়। ছয়টি মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২১ জন এখনো রিমান্ডে বা কারাগারে আছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

    জুন 18, 2026
    আইন আদালত

    বাজেটে বিচার বিভাগ কতটা গুরুত্ব পেল?

    জুন 16, 2026
    আইন আদালত

    বিচারক নিয়োগে পাঁচ বছরের আইন পেশা শর্তের যৌক্তিকতা

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.