Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পলাতক আসামি মহসিনকে দুবাই থেকে ফিরিয়ে আনল পিবিআই
    আইন আদালত

    পলাতক আসামি মহসিনকে দুবাই থেকে ফিরিয়ে আনল পিবিআই

    সিভি ডেস্কজুলাই 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    ইন্টারপোলের রেড নোটিশে গ্রেপ্তার হওয়া মহসিনকে দুবাই পুলিশ বাংলাদেশের প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার (২৪ জুলাই) পিবিআই সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    পিবিআই জানিয়েছে, ১৫ জুলাই একটি প্রতিনিধি দল দুবাই যায়। পরে ২০ জুলাই মহসিনকে দেশে আনা হয়। দেশে ফিরেই তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    কী ঘটেছিল সেইদিন?

    ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাসায় গুলিবিদ্ধ হন চেয়ারম্যান হারুনুর রশিদ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৯৪ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

    হত্যার আগের দিন রাতে আসামি আরিফ সরকার এক বিদেশি নম্বর থেকে চেয়ারম্যানকে ফোন করে বলেন, তিনি বিদেশে আছেন এবং মহসিন মিয়া মসজিদের জন্য কিছু অনুদান নিয়ে আসবেন। চেয়ারম্যান সম্মতি দেন।

    পরদিন সকালে মহসিন মিয়া আরও দুইজনকে সঙ্গে নিয়ে বাসায় যান। চেয়ারম্যান নাস্তা আনতে গিয়ে দাঁড়ানোর সময়ই তার সঙ্গীরা গুলি চালায়। এরপর তারা মোটরসাইকেলে পালিয়ে যায় এবং পরে প্রাইভেট কারে করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকে দুবাইয়ে পালিয়ে যায়।

    মামলা ও তদন্ত অগ্রগতি

    ঘটনার পর চেয়ারম্যানের ছেলে আমিনুর রশিদ খান ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০–১২ জনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেন।

    এজাহারে নাম উল্লেখ থাকা আসামিরা হলেন:

    • কামারগাঁওয়ের আরিফ সরকার
    • ইরান মোল্লা ও হুমায়ুন
    • পূর্ব সৈয়দনগরের মহসিন মিয়া
    • মুনসেফেরচরের শাকিল
    • ভেলানগরের গাড়িচালক নূর মোহাম্মদ

    ঘটনার পরপরই নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ৭ মার্চ ফরহাদ হোসেন (৩৪) ও আরিফুল ইসলাম (২৮) নামে আরও দুজনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

    পিবিআই দায়িত্ব নেওয়ার পর পলাতক আসামি জহিরুল ইসলামকে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করে। পরে ইন্টারপোলের সহায়তায় আরিফ, মহসিন ও হুমায়ুনের অবস্থান শনাক্ত করা হয়।

    রেড নোটিশের ভিত্তিতে গত ২১ মে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেপ্তার করে।

    পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এস এম মোস্তাইন হোসেন জানিয়েছেন, এ পর্যন্ত মামলায় মোট ১৭ জনকে আইনের আওতায় আনা হয়েছে। তদন্ত চলছে, আরও কিছু তথ্য যাচাই করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    অর্থঋণ আদালত আইনের ৪৬ ধারা: এমডির চেয়ারের নিচে টাইম বোমা

    জুন 18, 2026
    অর্থনীতি

    ফ্রি ট্রেড জোন কী—কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার?

    জুন 18, 2026
    অর্থনীতি

    স্থবির অর্থনৈতিক অঞ্চল কি ঘুরে দাঁড়াবে চীনা প্রকল্পে?

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.