Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রপতির হাতে সেনাপ্রধান-গোয়েন্দা প্রধান নিয়োগের প্রস্তাব
    আইন আদালত

    রাষ্ট্রপতির হাতে সেনাপ্রধান-গোয়েন্দা প্রধান নিয়োগের প্রস্তাব

    মনিরুজ্জামানজুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাষ্ট্রপতির হাতে সেনাপ্রধান-গোয়েন্দা প্রধান নিয়োগের প্রস্তাব
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তিন বাহিনীর প্রধান এবং দুটি প্রধান গোয়েন্দা সংস্থার প্রধান নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই প্রস্তাবে সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদের ৪৮(৩) অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে।

    বর্তমানে সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি ছাড়া রাষ্ট্রপতি তাঁর অন্যান্য সাংবিধানিক দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। তবে ঐকমত্য কমিশনের খসড়া প্রস্তাবে রাষ্ট্রপতির ক্ষমতা আরও বিস্তৃত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

    সংশোধিত প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রপতি যেসব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নিতে পারবেন, তা হলো:

    • অ্যাটর্নি জেনারেল নিয়োগ
    • জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ
    • তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ
    • বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ
    • আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ
    • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ
    • বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ
    • এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ
    • টেলিকম রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ
    • সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ
    • ডিজিএফআই মহাপরিচালক নিয়োগ
    • এনএসআই মহাপরিচালক নিয়োগ

    ঐকমত্য কমিশনের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে সংবিধান ও সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে। এই প্রস্তাব কার্যকর হলে রাষ্ট্রপতির নিয়োগ–সংক্রান্ত ক্ষমতা আরও শক্তিশালী হবে এবং গুরুত্বপূর্ণ পদগুলোতে তাঁর ভূমিকা দৃশ্যমান হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইউক্রেনে রুশ হামলার পর সরব পশ্চিমা নেতারা, কিন্তু ইরানে হামলার পর চুপ কেন?

    মার্চ 14, 2026
    আইন আদালত

    নতুন মামলায় মুক্তি বিলম্বিত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

    মার্চ 14, 2026
    আন্তর্জাতিক

    ‘ইরানে ট্রাম্পের অভ্যুত্থানের ডাক’—ইরাকে যুক্তরাষ্ট্রের সেই ভুল স্মরণ করাচ্ছে

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.