Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাইকোর্টে জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
    আইন আদালত

    হাইকোর্টে জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

    মনিরুজ্জামানআগস্ট 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পেয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শমী কায়সারের জামিন মঞ্জুর করেন।

    মামলার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ এপ্রিল রাজধানীর উত্তরা এলাকায় টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতারের আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়, ৪ আগস্ট জুবায়ের হাসান ইউসুফ মিছিলে অংশ নেন। ওইদিন দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় আসামিদের ছোড়া গুলিতে তার বাঁ কাঁধে আঘাত লাগে। আহত জুবায়ের মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন।

    অপরাধের জেরে ২২ আগস্ট জুবায়ের ইউসুফ ১১ জনকে এজাহারনামা এবং ১৫০ থেকে ২০০ অজ্ঞাতনামাকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিনেত্রী শমী কায়সারও অভিযোগভুক্ত ছিলেন। এর আগে, গত ৮ ডিসেম্বর হাইকোর্টে জামিনের আবেদন করেন শমী কায়সার। শুনানি শেষে তাকে তিন মাসের জামিন দেন। তবে ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার জজ আদালত জামিন স্থগিত করেন।

    শমী কায়সারকে আটক করা হয় ৫ নভেম্বর রাতে, তার বাসা থেকে। পরদিন ৬ নভেম্বর তাকে ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়। নব্বইয়ের দশকের প্রখ্যাত অভিনেত্রী শমী কায়সারের পিতার নাম শহীদুল্লাহ কায়সার। তার মাতা পান্না কায়সার একজন লেখিকা ও সাবেক সংসদ সদস্য। মাতা পান্না হলেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী মায়া পান্নার বোন। অতএব, শমী কায়সার ও রাজনীতিক মাহি বি চৌধুরী খালাতো ভাই-বোন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানের নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ

    সেপ্টেম্বর 6, 2026
    আইন আদালত

    জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি: আইনমন্ত্রী

    সেপ্টেম্বর 5, 2026
    অপরাধ

    মাদরাসাছাত্র হত্যা: এক আসামির জামিন, ক্ষুব্ধ শিশুটির পরিবার

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.