Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিরিজ বোমা হামলা: বিচারাধীন মামলার বর্তমান অবস্থা
    আইন আদালত

    সিরিজ বোমা হামলা: বিচারাধীন মামলার বর্তমান অবস্থা

    মনিরুজ্জামানআগস্ট 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলা একযোগে বোমা হামলায় কেঁপে ওঠে। হামলাটি চালায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন। এই ঘটনায় দুই জন নিহত হন এবং দুই শতাধিক মানুষ আহত হন।

    ঘটনার সময় জেএমবি’র সদস্যরা দেশের ৪৫০টি স্থানে পাঁচ শতাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। লক্ষ্য ছিল সুপ্রিম কোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়, প্রেস ক্লাব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান। বিস্ফোরণের পর দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ভীত ও সঙ্কুচিত হয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর হয়ে ওঠে।

    এই ঘটনায় প্রায় ১৫৯টি মামলা দায়ের করা হয়। এ মামলার মধ্যে কয়েকটি গড়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত। আসামিপক্ষের আইনজীবী মো. শিশির মনির  বলেন, “যেসব মামলা বিচারিক আদালতে দায়ের হয়েছিল তার মধ্যে অনেকের হাইকোর্টে শুনানি হয়েছে। কিছু মামলা আপিল বিভাগে রয়েছে। সঠিক সংখ্যা জানা নেই।”

    বোমা হামলার মামলায় এজাহারভুক্ত আসামি ছিল ২৪২ জন। অভিযোগপত্রে আসামি করা হয় ১ হাজার ১২১ জনকে। অধস্তন আদালতে বিচারিক কার্যক্রম শেষে শতাধিক মামলায় ৩৫০-এর বেশি আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানসহ ২৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ৮ জনের ফাঁসি কার্যকর হয়েছে। এছাড়া ৩৪৯ জনকে অব্যাহতি এবং ৩৫৮ জনকে খালাস দেওয়া হয়। এই মামলাগুলো পরে হাইকোর্ট ও আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।

    ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেলা সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে তারা নিহত হন। হামলায় ইফতেখার হোসেন মামুন, জেলা জজ আদালতের এক কর্মচারী আব্দুল মান্নান এবং দুধ বিক্রেতা বাদশা মিয়া আহত হন। এই মামলায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বা ‘বাংলা ভাই’, খালেদ সাইফুল্লাহ, আতাউর রহমান সানি, আবদুল আউয়াল ও ইফতেখার হাসান আল মামুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় সর্বোচ্চ আদালতেও বহাল থাকায় ছয় আসামির ফাঁসি কার্যকর করা হয়। ফলে ১৭ আগস্টের বোমা হামলার মামলায় এই ছয় জঙ্গী বাদ পড়েন।

    সুপ্রিম কোর্ট সূত্র জানায়, দেশের সিরিজ বোমা হামলার মামলায় শতাধিক রায় দেওয়া হয়েছে। কিছু মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার পক্ষগুলো যদি উদ্দ্যোগ নেন, তাহলে শিগগিরই শুনানি শেষ হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানের নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ

    সেপ্টেম্বর 6, 2026
    অর্থনীতি

    একজোড়া জুতার গল্প, যা শেষমেশ অর্থনীতির তত্ত্ব হয়ে গেল

    সেপ্টেম্বর 6, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধে ওয়াশিংটনের কৌশল কি শেষ হয়ে গেছে?

    সেপ্টেম্বর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.