Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, সেপ্টে. 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গত সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫৬
    আইন আদালত

    গত সাত দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫৬

    সিভি ডেস্কআগস্ট 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আটক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকাসহ সারা দেশে গত সাত দিনে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৫৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র, হ্যান্ড গ্রেনেড, গুলি, মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাই মালামাল। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    আইএসপিআর জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এর অংশ হিসেবে ১৪ থেকে ২১ আগস্ট পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন জেলায় সেনাবাহিনীর পদাতিক ডিভিশন, স্বতন্ত্র ব্রিগেড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়।

    এসব অভিযানে সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ডাকাত, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ মোট ৫৬ জন ধরা পড়ে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৬টি হ্যান্ড গ্রেনেড, ১০৩টি গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, সিলেটের সাদাপাথর, চোরাই মালামাল, মুঠোফোন, মোটরসাইকেল ও নগদ অর্থ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

    আইএসপিআর আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও তারা সরাসরি সম্পৃক্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখা গেলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ১০০ কূপ খননের ঘোষণা, ছয় মাসে এগোল মাত্র তিনটি

    সেপ্টেম্বর 4, 2026
    বাংলাদেশ

    ৬০০ প্লাস্টিক কারখানার চাপে বুড়িগঙ্গা, হারিয়ে যাচ্ছে নদীর প্রাণ

    সেপ্টেম্বর 4, 2026
    বাংলাদেশ

    চীন থেকে জে-১০সি যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

    সেপ্টেম্বর 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.