Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সফল হয়েছে কি লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান?
    আইন আদালত

    সফল হয়েছে কি লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান?

    মনিরুজ্জামানআগস্ট 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্বাচন ঘনিয়ে আসায় অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। কিন্তু লুট হওয়া অস্ত্র উদ্ধার ও জেল থেকে পালানো আসামিদের আটক না হলে এই চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়ে উঠবে।

    আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ রোধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়া জরুরি। এ জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের ধরপাকড় এবং কারাগার থেকে পালানো আসামিদের আটক অভিযানকে অগ্রাধিকার দিতে হবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে দেশবাসীকে আশ্বস্ত করলেও এ বিষয়ে অগ্রগতি কম। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ জুলাই পর্যন্ত ১ হাজার ৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও ২ লাখ ৫৭ হাজার ৭২০টি গোলাবারুদ উদ্ধার করা যায়নি।

    পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি, বক্সসহ পুলিশের বিভিন্ন ইউনিট-স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। এসব জায়গা থেকে ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬ লাখ ৫১ হাজার ৮৩২টি।

    গত বছরের ৪ সেপ্টেম্বর শুরু হওয়া যৌথ অভিযানে চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত ৪ হাজার ৩৯০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানেই দেখা যায়, লুট হওয়া অস্ত্রের মধ্যে এক-চতুর্থাংশের বেশি উদ্ধার করা যায়নি। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশা করা যায় না।

    গত ৪ এপ্রিল খুলনা মহানগরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক হোসেন ও খাইরুল সরদার নামের যে দুই যুবককে গ্রেপ্তার করে, তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি শটগান ও শটগানের সাতটি গুলি উদ্ধার করার কথা জানানো হয়। এগুলো পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গুলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন, তিনি বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুষ্কৃতকারীদের কাছে অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। চট্টগ্রামের ডবলমুরিং থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয় গত ১৭ এপ্রিল। পুলিশের ভাষ্য হলো লুটের অস্ত্র-গুলি ব্যবহার করে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই-ডাকাতি করতেন আরিফ।

    স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগেও লুট হওয়া অস্ত্র উদ্ধার ও পলাতক আসামিদের খুঁজে বের করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। কিন্তু তাতে অপরাধীরা নিবৃত্ত হয়েছে বলে মনে হয় না। দেশের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান হারে যে খুন, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে, তাতে লুট হওয়া অস্ত্র ব্যবহারের সম্ভাবনাই বেশি।

    কোথাও অপরাধ সংঘটিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা দেখায়। কিন্তু অপরাধ সংঘটনের আগেই অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান চালাতে দেখা যায় না। এসব অপরাধী আকাশ থেকেও নেমে আসে না, মাটি ফুঁড়েও বেরিয়ে আসে না, তারা সমাজের ভেতরেই আছে। তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরতে পারছে না কেন?

    সরকার ইতিমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ প্রয়োজন, তা থেকে আমরা অনেক দূরে আছি। সামাজিক অপরাধের পাশাপাশি রাজনৈতিক হানাহানিও বেড়েছে, যা পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য থেকেই জানা যায়। যদিও সব অপরাধের তথ্য থানা-পুলিশের কাছে থাকে না।

    সরকারকে মনে রাখতে হবে, লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়টি রুটিন কাজ হিসেবে দেখলে চলবে না। সুষ্ঠু নির্বাচন তো বটেই, জননিরাপত্তার স্বার্থেই লুট হওয়া সব অস্ত্র অবিলম্বে উদ্ধার করতে হবে। সেই সঙ্গে সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ অস্ত্র আসতে না পারে, তা-ও সরকারকে নিশ্চিত করতে হবে। সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন

    আগস্ট 19, 2026
    ভূ-রাজনীতি

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আড়ালে ‘গেম থিওরি’র কূটনীতি

    আগস্ট 19, 2026
    আইন আদালত

    হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

    আগস্ট 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.